বিজ্ঞাপন
বার্তায় উল্লেখ করা হয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কিছু জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তবে বর্তমানে আমদানিকৃত তেলের বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ফলে জ্বালানি পরিস্থিতির উন্নতি ঘটেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন করতে এবং চলমান বোরো মৌসুমে কৃষকদের সেচ কাজের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সরকার রেশনিং পদ্ধতি বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, আজ থেকেই দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেল বিতরণে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...