Logo Logo

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকায় সংসদে বিরোধীদলীয় নেতার ক্ষোভ


Splash Image

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বিজ্ঞাপন


রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কারের আইনি বাধ্যবাধকতা ও বর্তমান স্থবিরতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বিধিমালার ১০ নম্বর অর্ডার অনুযায়ী সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা থাকলেও আজ সেই সময়সীমা অতিক্রান্ত হচ্ছে।

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী অধিবেশন আহ্বান করেন। আমরা আশা করেছিলাম নির্দিষ্ট সময়ের মধ্যে এটি করা হবে, কিন্তু আজ ৩০তম দিন হওয়া সত্ত্বেও কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন।

আইন অনুযায়ী, নবনির্বাচিত প্রতিনিধিরা একইসঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডা. শফিকুর রহমান জানান, বিধি অনুযায়ী শপথ গ্রহণের পর বিরোধীদলীয় ৭৭ জন সদস্য নির্ধারিত তফসিলে স্বাক্ষরও করেছেন। কিন্তু অধিবেশন শুরু না হওয়ায় পুরো প্রক্রিয়াটি থমকে আছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কার কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। পৃথক ব্যালটে সংস্কারের জন্য ভোট নেওয়া সত্ত্বেও পরিষদ গঠন ও অধিবেশন আহ্বানে দেরি হওয়াকে তিনি আইনি লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...