বিজ্ঞাপন
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাড়ি থেকে দূরে অন্য জেলায় পড়াশোনা করা এই শিক্ষার্থীরা দীর্ঘদিন পর নিজেদের এলাকার সহপাঠী এবং বড়-ছোট ভাইবোনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে তারা তাদের ক্যাম্পাস জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং নিজেদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় করেন।
সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক এলাহী হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল ও সোনাইমুড়ী এলাকার অনেক কৃতি শিক্ষার্থী। অনুষ্ঠানে বক্তারা এই দুই উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা এবং তাদের জন্য ভবিষ্যতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও উন্নয়নমূলক কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, "চাটখিল ও সোনাইমুড়ী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই মূলত আমাদের এই আয়োজন। আমরা প্রতি বছরই চেষ্টা করি সবাইকে এক সুতোয় বাঁধতে।" সাধারণ সম্পাদক আশিক এলাহী হৃদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সার্থক করেছে এবং ভবিষ্যতেও এই ঐক্য ও সম্প্রীতি বজায় থাকবে। পরে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...