Logo Logo

চ্যাম্পিয়নস লিগে শেষ আটে কে কার মুখোমুখি?


Splash Image

ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো পর্বের সব ম্যাচ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল এবং পরবর্তী রাউন্ডে কে কার মুখোমুখি হবে সেটিও নির্ধারিত হয়েছে। আগেই ড্রয়ের মাধ্যমে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পথ ঠিক হয়ে থাকায় এখন পরিষ্কার হয়ে গেছে নকআউট পর্বের পুরো সূচি।


বিজ্ঞাপন


কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল এবং স্পোর্টিং লিসবন। শক্তিশালী এই আট দলের লড়াইয়ে এবার শুরু থেকেই জমে উঠবে প্রতিযোগিতা বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

নির্ধারিত সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ, এবং স্পোর্টিং লিসবন ও আর্সেনাল। ড্র অনুযায়ী প্রথম কোয়ার্টার ফাইনালের বিজয়ী খেলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিপক্ষে, আর তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী মুখোমুখি হবে চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ীর সঙ্গে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ হবে ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৮ ও ২৯ এপ্রিল, আর ফিরতি লেগ ৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে।

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। ইউরোপ সেরার মুকুট জয়ের লড়াইয়ে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...