Logo Logo

উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘উল্লাপাড়া পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) উল্লাপাড়া মেজবান হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও চিকিৎসকবৃন্দ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ডাইরেক্টর (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক সাপোর্ট) রাশেদ করিম, রাজশাহী শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উল্লাপাড়া হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শামসুল আলম স্বপন।

এছাড়াও পিটিআই পরিচালক মোঃ কামরুজ্জামান, দুদকের সহকারী পরিচালক আতিকুল ইসলাম শিমুল, শরীয়তপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের অগ্রগতির প্রশংসা করে বলেন, এই প্ল্যাটফর্মের সঠিক দিক-নির্দেশনায় উল্লাপাড়া থেকে আগামীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তারা এই গোছালো প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংগঠনটির সভাপতি মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, "এই অ্যাসোসিয়েশন আমাদের ঐক্যের প্রতীক। আমরা চাই এখান থেকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলুক।"

তিনি আরও জানান, ভবিষ্যতে উল্লাপাড়ার শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন পরিচালনা, বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং একটি পাবলিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, বৃক্ষরোপণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং রক্তদানসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিবেদক- প্রতিবেদক- মোঃ হাফিজ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...