বিজ্ঞাপন
দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মুখোমুখি হওয়ার আনন্দে তৈরি হয় এক উষ্ণ ও হৃদয়ছোঁয়া পরিবেশ। পুরোনো দিনের স্মৃতিচারণ, হাসি-আড্ডা এবং আন্তরিক খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো পার্ক এলাকা। অনেকেই ফিরে যান স্কুলজীবনের সোনালি দিনে, যেখানে বন্ধুত্ব, দুষ্টুমি আর নির্মল আনন্দ ছিল প্রতিদিনের সঙ্গী।
অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন ব্যাচের শিক্ষার্থী নিকোলাস বিশ্বাস। তাঁর পরিচালনায় দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ। প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাস উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও আনন্দঘন।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন শুধু একটি মিলনমেলা নয়; এটি বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতির বন্ধনকে নতুন করে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকদের ভাষ্য, ব্যস্ত জীবনের মাঝেও পুরোনো বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর এই সুযোগ সবার জন্যই ছিল বিশেষ ও স্মরণীয়। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস শেষে সবার মুখে ছিল তৃপ্তির হাসি, আর মনে ছিল আবারও এমন মিলনমেলায় একত্রিত হওয়ার দৃঢ় প্রত্যয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...