ছবিতে বামে ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও ডানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
বিজ্ঞাপন
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে একই সঙ্গে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন ধরে তারা একই বিভাগে কর্মরত ছিলেন।
গত বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এসব তথ্য জানান গোবিপ্রবি উপাচার্য।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী প্রফেসর ড. মামুন ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। বন্ধু ও সহকর্মী হিসেবে মামুনকে কাছ থেকে দেখেছি, তিনি দক্ষ ও দূরদর্শী শিক্ষাবিদ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাকে সহযোগিতা করবে।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর মনে করেন, নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউজিসি অনেক গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...