ডা. জুবাইদা রহমান। সাম্প্রতিক ছবি
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীদের নিয়ে গঠিত এই জোটের মূল লক্ষ্য হলো শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তির ব্যবহার ও তাদের সঠিক বিকাশ নিশ্চিত করা। এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অন্যান্য উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে শিশুদের শিক্ষার সুযোগ ও মান বৃদ্ধি করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সম্মেলনের অন্যতম গুরুত্বের তালিকায় রয়েছে শিক্ষক ও অভিভাবকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে একটি উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা।
হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই জোটে অংশগ্রহণকারী দেশগুলোকে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।
আশা করা হচ্ছে, সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষাপট ও চাহিদা অনুযায়ী সবচেয়ে উপযোগী প্রযুক্তিগুলো যাচাই করবেন এবং তা বাস্তবায়নে স্ব-স্ব সরকারের সাথে সমন্বয় করে কাজ করবেন। সম্মেলনের নির্ধারিত কর্মসূচি শেষ করে জুবাইদা রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...