বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) দুপুরে চাটখিল পৌরসভার তার নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ, চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জিএস ফরিদ আহমেদ, সাবেক সদস্য সচিব শাহজাহান রানা এবং যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া। এছাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত প্রায় দুই হাজার নেতাকর্মী পুনর্মিলনীতে যোগ দেন। অনুষ্ঠানে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে মিলিত হন।
আয়োজকরা জানান, দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদার করার লক্ষ্যেই এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...