বিজ্ঞাপন
জানা গেছে গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন (১৮) একই এলাকার মনির বেপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে উক্ত মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসার পর তারা জায়েদকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়েদকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত ধর্ষক জায়েদকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ভিকটিম মানসিক ভারসাম্যহীন নারীটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ওই নারীকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...