বিজ্ঞাপন
রোববার (১ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর এলাকার বগুড়া-ঢাকা মহাসড়কের সার্ভিস লেনে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাইফুল ইসলাম সাগর শেরপুর উপজেলার বনমরিচা (পিসিভিটা) গ্রামের মৃত শাজাহান সোনার বাঘার ছেলে এবং মো. রাজু আহম্মেদ একই গ্রামের মধ্যপাড়া এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।
শেরপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রহমাননগর এলাকায় অভিযান চালান। এ সময় গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে আনুমানিক ১০০ গজ দূরে মো. রুস্তম আলীর বাড়ির সামনে বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনে অবস্থানরত ওই দুই যুবকের দেহ তল্লাশি করে ৫০ পিস ও ২০ পিস করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ১০(ক)/৪১ ধারায় শেরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...