বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভ’-এর বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি তার সাংগঠনিক যাত্রা শুরু করে।
নবগঠিত এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা ড. রবিউল একজন প্রথিতযশা গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জনের পর জাপান সরকারের অত্যন্ত মর্যাদাপূর্ণ 'MEXT' স্কলারশিপ নিয়ে ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence-এর ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর এক ডজনেরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন। ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা ফাতেমা খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলো হিসেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালায়াতে পিএইচডি গবেষণারত। ন্যানোটেকনোলজি, ওয়াটার ডিস্যালিনেশন এবং মেশিন লার্নিংয়ের ওপর তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে স্থান পেয়েছে।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনাকে সমুন্নত রাখাই হবে তাঁদের মূল লক্ষ্য। মহান স্বাধীনতার আদর্শকে ধারণ করে তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...