বিজ্ঞাপন
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চলতি শিক্ষাবর্ষে গবিপ্রবি কেন্দ্রে মোট ৯৩৩৫ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।
পরীক্ষার সূচি অনুযায়ী, ২৭ মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বাণিজ্য শাখার (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১০৭০ জন পরীক্ষার্থী। এরপর ৩ এপ্রিল একই সময়ে মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৮১৩ জন। সর্বশেষ ১০ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৪৪৫২ জন ভর্তিচ্ছু। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ইউনিটভুক্ত আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২৫০টি, বি ইউনিটে ৫০০টি এবং এ ইউনিটে ৭৫৫টি আসনসহ মোট ১৫০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান জানান, পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জালিয়াতি প্রতিরোধে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
তিনি আরও জানান, পরীক্ষার দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কাউকে একাডেমিক ও প্রশাসনিক ভবনের আশপাশে অবস্থান করতে দেওয়া হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কিংবা বহিরাগত কেউ মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো অস্থায়ী বা ভাসমান দোকান বসানোর অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের সার্বিক সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরি অ্যাম্বুলেন্স ও ফার্স্ট এইড সেবা প্রস্তুত রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...