বিজ্ঞাপন
ঘটনার সূত্রপাত যেভাবে?
পিএসএল-এর উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে পরিচয় করিয়ে দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) শেয়ার করে। বিতর্ক তৈরি হয় যখন নাসিম শাহ সেই ভিডিওটি রিশেয়ার করে ক্যাপশনে লেখেন— ‘তাকে লর্ডসের রানির মতো খাতির করা হচ্ছে কেন?’
সরাসরি রাজনৈতিক বিদ্রূপাত্মক এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পিএসএল সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এটি তীব্র বিতর্কের জন্ম দেয়। একজন জাতীয় দলের ক্রিকেটারের কাছ থেকে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এমন মন্তব্য অনেকে সহজভাবে নিতে পারেননি। বিশেষ করে মরিয়ম নেওয়াজকে নিয়ে নাসিমের এমন মন্তব্যকে 'অপেশাদার আচরণ' হিসেবে গণ্য করছেন অনেকে।
পোস্টটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই নাসিম শাহ সেটি ডিলিট করে দেন। এরপর একটি স্পষ্টীকরণ বার্তায় তিনি দাবি করেন যে, তাঁর অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল এবং এখন তা পুনরুদ্ধার করা হয়েছে। অর্থাৎ, বিতর্কিত সেই পোস্টটি তিনি নিজে করেননি বরং হ্যাকাররা করেছে বলে দায় এড়ানোর চেষ্টা করেন তিনি। তবে নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে 'আইনি জটিলতা এড়ানোর অজুহাত' হিসেবে দেখছেন।
চলতি পিএসএলে নাসিম শাহ প্রথমবারের মতো অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি ‘রাওয়াল পিন্ডিজ’-এর হয়ে খেলছেন। মাঠের খেলায় যখন মন দেওয়ার কথা, তখন এমন বিতর্ক তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলবে কি না তা নিয়ে চিন্তিত ভক্তরা। যদিও এই ঘটনার পর এখন পর্যন্ত পিসিবি বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে নাসিমের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...