বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক মনে করেন, গণভোটের রায়ের পক্ষে অবস্থান গ্রহণ করা বিএনপির জন্য রাজনৈতিকভাবে গৌরবজনক হবে। তিনি যুক্তি দিয়ে বলেন, গণভোট অধ্যাদেশ নিয়ে অনেকের আপত্তি থাকলেও যেহেতু ৬৯ শতাংশ ভোটার এই প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছেন, তাই জনগণের এই রায়কে নাকচ করা কোনোভাবেই বিবেচনাসম্মত কাজ হবে না।
জাতীয় সংসদে বর্তমানে সরকারি দলের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই রায় বাস্তবায়নে কোনো আইনি জটিলতা বা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন সাইফুল হক। তিনি আশা প্রকাশ করেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি নেতৃত্ব দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং দেশের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ নেবে।
একই সভায় দেশের বর্তমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি পরামর্শ দেন যে, সরকার জ্বালানি পরিস্থিতি সামাল দিতে বর্তমানে যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তা এককভাবে নয় বরং সমন্বিতভাবে সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা উচিত।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম ও বাবর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...