বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনটির আয়োজন। শিশুদের উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশ যেন মুহূর্তেই উৎসবকে করে তোলে প্রাণবন্ত।
পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সরকারি শিশু পরিবারের উপ পরিচালক আয়েশা খাতুন, নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠণিক সম্পাদক তৌহিদুজ্জামান, সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদসহ আরও অনেকে।
।স্বাগত বক্তব্যে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম বলেন, মানুষের পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের পথচলার মূল শক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হোসেন আলী।
আলোচনা শেষে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রতিষ্ঠানের সকল কলাকুশলীদের জন্য দোয়া করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইউনুচ আলী।
এরপর ভালোবাসার এই আয়োজন ছড়িয়ে পড়ে শহরের পথে। দরিদ্র ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয় ফুড প্যাকেজ, তাদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি।
একযুগের এই যাত্রা কেবল একটি গণমাধ্যমের নয় এটি মানুষের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক নিরন্তর অঙ্গীকারের গল্প।
প্রতিবেদক- মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...