বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই শামীম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। এ সময় জগন্নাথপাড়া গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ও ৭০০ মিলিলিটার মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— জগন্নাথপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সাফি হোসেন (৩২) ও আল আমিন হোসেন (২৪)।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/২৪(ক)/৪১ ধারায় শেরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর ও সজাগ রয়েছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...