Logo Logo

চাটখিলে গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন, দ্রুত সমাধানের আহ্বান


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চাটখিল বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে চাটখিল উপজেলা ও পৌরসভার গ্যাস গ্রাহকবৃন্দ এবং ‘গ্যাস, বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটি’র সদস্যরা অংশগ্রহণ করেন। কমিটির আহ্বায়ক মজিবুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী গ্রাহক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অনিয়মিত গ্যাস সরবরাহের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে।

তারা আরও বলেন, গ্যাস সংকটের কারণে অনেক পরিবার বিকল্প জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয় এবং দ্রুত গ্যাস সংকট নিরসনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...