Logo Logo

গোপালগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০


Splash Image

সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ির সীমানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় জানায়, সকালে ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত সাতজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...