বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নেবে এবং এটি শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
বইমেলাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ১৪৩৩) উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৪ এপ্রিল সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে বের হবে আনন্দ শোভাযাত্রা।
একই দিন সকাল ১১টা থেকে একাডেমিক ভবনগুলোর সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। এছাড়া দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করেই গত বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলার আয়োজন করা হয়েছে। ১২ এপ্রিল বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের পিতা।
বর্তমান জ্বালানি তেল সংকট বিবেচনায় প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। পাশাপাশি প্রতিদিন বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে, যেখানে উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে। এর মধ্যে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এবং হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...