Logo Logo

‘আম্পায়ারকে মারলে শাস্তি কী’, জানতে চেয়ে নিষিদ্ধ হলেন নেপালের ক্রিকেটার


Splash Image

ক্রিকেট মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তির মুখে পড়েছেন নেপালের অলরাউন্ডার কারান কেসি।


বিজ্ঞাপন


নেপালের চলমান পিএম কাপ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ঘটে যাওয়া এই ঘটনায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার বাগমাতি ও মাধেশ দলের মধ্যকার ম্যাচে। ম্যাচ চলাকালে একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে। ম্যাচ শেষে এই ঘটনার একটি ছবি ‘ট্রল ক্রিকেট নেপাল’ নামের একটি মিম পেজে পোস্ট করা হয়। সেই পোস্টের নিচে মন্তব্য করেন কারান কেসি, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়।

কারানের মন্তব্য ছিল, “কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি।” এই মন্তব্যকে আম্পায়ারদের প্রতি হুমকি হিসেবে দেখেন নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিষয়টি দ্রুতই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের নজরে আসে। পরবর্তীতে নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি কারান কেসি। তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় বোর্ড।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, খেলোয়াড়দের আচরণ মাঠের ভেতর ও বাইরে—দুই ক্ষেত্রেই শৃঙ্খলার মধ্যে থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে করা মন্তব্যও যে ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...