Logo Logo

এনসিপিতে যোগদানের খবর ‘গুজব’ : রুমিন ফারহানা


Splash Image

জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা এনসিপিতে (NCP) যোগদানের বিষয়ে ছড়িয়ে পড়া সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই গুঞ্জনের পেছনে ন্যূনতম কোনো সত্যতা নেই।


বিজ্ঞাপন


শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) এক টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে অব্যাহতি পাওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাকে তাদের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে। সেই ধারাবাহিকতায় এনসিপিও তাকে প্রস্তাব দিয়েছিল।

তিনি বলেন, “ওরা বারবার বলেছে, আপা আমাদের সাথে চলে আসেন, একসাথে কাজ করি। আপনি জুলাইয়ের আন্দোলনে মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার; তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের প্রস্তাবে কেবল হেসেছি, বিষয়টি নিয়ে কথা বাড়াইনি।”

এনসিপিতে যোগ দিলে সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ বা ‘স্পেস’ বাড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি তার রাজনৈতিক আদর্শের ওপর গুরুত্বারোপ করেন। রুমিন ফারহানা বলেন, “শুধুমাত্র সংসদে কথা বলার সুযোগের জন্য আমি কোনো দলে বা জোটে যোগ দেব না। কথা বলার জন্য আমার সামনে অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে এবং আমি সেখানে নিয়মিত কথা বলছি।”

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও সুদূরপ্রসারী পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে অতিরিক্ত কয়েক মিনিট কথা বলার সুযোগ পাওয়ার লোভে অন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান গুঞ্জনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...