Logo Logo

এনসিপির অবস্থানকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ আখ্যা দিলেন জিএম কাদের


Splash Image

ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী আচরণ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি মন্তব্য করেছেন, তরুণ প্রজন্মের (জেনজি) আন্দোলনের মাধ্যমে যে আবেগের সৃষ্টি হয়েছিল, এনসিপি তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৯ এপ্রিল) বেসরকারি একটি সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

সাবেক ছাত্রলীগ সদস্যদের এনসিপিতে যোগদানের সুযোগ থাকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, “এনসিপিতে যোগ দিলেই কি সব দোষ মাফ হয়ে যাবে? একদিকে তাদের দোসর ও অপরাধী আখ্যা দিয়ে ফাঁসির দাবি জানানো হচ্ছে, আবার অন্যদিকে নিজেদের দলে টানার সুযোগ রাখা হচ্ছে। এ ধরনের দ্বিমুখী আচরণ জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”

এনসিপি হঠাৎ জাতীয় পার্টির সমালোচনায় কেন সোচ্চার হলো—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার ধারণা, তারা আমাদের দীর্ঘদিনের তৈরি হওয়া ‘ভোটব্যাংক’ দখল করতে চায়। তারা হয়তো মনে করছে আওয়ামী লীগের ভোটব্যাংক পাওয়া কঠিন এবং বিএনপির ভোট পাওয়া প্রায় অসম্ভব। তাই তারা বিকল্প লক্ষ্য হিসেবে আমাদের দিকে নজর দিচ্ছে।”

জিএম কাদের আরও দাবি করেন, এনসিপির বর্তমান রাজনৈতিক আহ্বানে সাধারণ মানুষ সাড়া দেবে না। তিনি বলেন, “দেশের মানুষ আশা করেছিল এনসিপি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশ্বাস ও অবস্থান তারা ধরে রাখতে পারেনি।”

জাতীয় পার্টির চেয়ারম্যানের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...