বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান ও সদস্য সচিব ড. এস এম আহসানের নেতৃত্বে শিক্ষক নেতারা উপাচার্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তুলতে চাই। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে।”
কমিটির সদস্য সচিব ড. এস এম আহসান বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে আমরা জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক উদ্যোগে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে পারব বলে আশা রাখি।”
সাক্ষাৎকালে সংগঠনের অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত এই পরিষদের আত্মপ্রকাশ বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন উৎসাহের সৃষ্টি করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...