বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। ঘোষিত ৩৬ জনের মনোনীত তালিকায় নরসিংদী-গাজীপুর অঞ্চলের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন নিশীতা।
মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের বাসিন্দা নিশীতা ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের টানা তিনবারের সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়,রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল ছিলেন।
তার এই মনোনয়নে মনোহরদীসহ নরসিংদী জেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এই নেত্রীকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...