বিজ্ঞাপন
২০ এপ্রিল (সোমবার) রাতে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় ছিল। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বকে সামনে রেখে প্রার্থী করার বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত শামসুজ্জামান হেলালীর নামই চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় হেলালী চট্টগ্রাম মহানগরীর জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্বও পালন করেছেন।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর শাখার আমির নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীসহ শীর্ষ জামায়াত নেতারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...