বিজ্ঞাপন
এ বছর বাকেরগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার জন মোট ১৬ টি কেন্দ্র নির্ধারণ করে কর্তৃপক্ষ, এর মধ্যে এসএসসির ১০ টি, এসএসসি ( দাখিল) ৪ টি এবং এসএসসি ( ভোকেশনাল) ২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর যে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অন্য কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
এর আগে সুুস্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহন করার জন্য উপজেলা প্রশাসন থেকে সমস্ত প্রস্তুুতি সম্পন্ন করা হয়। চলমান রয়েছে। আজ সকালে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে প্রশাসনের ব্যাপক তৎপরতা এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা গেছে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে।
ডিজিটাল জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি টিম কাজ করছে। কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। যেকোনো অনিয়ম রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, যাতে পরীক্ষার্থীদের মনোসংযোগ বিঘ্নিত না হয়।
কেন্দ্র সচিবদের সাথে আলাপকালে জানা যায়, এ বছর পরীক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...