বিজ্ঞাপন
পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরতে সকালে চাটখিল পৌর শহরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটির নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মিজানুর রহমান। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শহিদুল আহমেদ নয়নসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এসে সমাপ্ত হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. শহিদুল আহমেদ নয়ন। ডা. প্রান্ত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "একটি সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে সুষম পুষ্টির কোনো বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মের প্রাত্যহিক খাদ্য তালিকায় পুষ্টির সঠিক বিন্যাস নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে সরকার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।"
সভাপতির বক্তব্যে ডা. শহিদুল আহমেদ নয়ন পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী সাত দিনের বিস্তারিত কর্মপন্থা ও সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন। তিনি মাঠ পর্যায়ে পুষ্টিবার্তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপিকা ডা. তিথি আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন এবং এস আই মোহাম্মদ অহিদুল্লাহসহ আরও অনেকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...