বিজ্ঞাপন
প্রথমত, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও অনেক সময় গ্যাস ও জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমে যায়। এলএনজি আমদানি, বিকল্প জ্বালানি উৎস (যেমন: কয়লা ও তেল) এবং দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে হবে। স্বল্পমেয়াদে হলেও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণ সক্ষমতায় চালাতে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি রাখা যাবে না।
দ্বিতীয়ত, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। অনেক সময় উৎপাদিত বিদ্যুৎ সঠিকভাবে গ্রাহকের কাছে পৌঁছায় না শুধুমাত্র দুর্বল সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার কারণে। পুরনো লাইন সংস্কার, ট্রান্সফরমার আপগ্রেড এবং স্মার্ট গ্রিড প্রযুক্তি চালুর মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব।
তৃতীয়ত, লোড ম্যানেজমেন্টের স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থা চালু করা দরকার। হঠাৎ ও অনিয়মিত লোডশেডিংয়ের পরিবর্তে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সীমিত লোডশেডিং করলে জনগণ মানিয়ে নিতে পারে। এতে জনদুর্ভোগ কমে এবং সরকারের প্রতি আস্থা বজায় থাকে।
চতুর্থত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। সৌরবিদ্যুৎ, বিশেষ করে ছাদভিত্তিক (rooftop solar) প্রকল্প দ্রুত সম্প্রসারণ করা গেলে দিনের বেলায় বিদ্যুতের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব। একইসাথে শিল্পখাতে সৌরবিদ্যুৎ ব্যবহারে প্রণোদনা দিলে জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস পাবে।
পঞ্চমত, চাহিদা ব্যবস্থাপনা (Demand Side Management) জোরদার করতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধি, উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির ব্যবহার নিরুৎসাহিত করা এবং অফিস-আদালতের সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনে পিক আওয়ারের চাপ কমানো যেতে পারে।
সবশেষে, জবাবদিহিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ খাতে যেকোনো ব্যর্থতা সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলে ফলে এখানে কোনো ধীরগতি বা অবহেলার সুযোগ নেই।
সার্বিকভাবে বলা যায়, বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যর্থতা সরকারের দীর্ঘমেয়াদি সাফল্যকে ম্লান করে দিতে পারে। তাই এখনই কার্যকর, সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে জনগণের মৌলিক চাহিদা পূরণে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার
শিক্ষক ও গবেষক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
ইমেইলঃ [email protected]
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...