বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) পরিকল্পনা কমিশনে ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য প্রকল্প অনুমোদনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ, আধুনিকায়ন এবং একাডেমিক ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে জোরালো প্রস্তাব উপস্থাপন করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি-৮১০৫) সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিনির্ভর, টেকসই ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে একাডেমিক মাস্টারপ্ল্যান এবং ফিজিক্যাল মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। পরবর্তী পর্যায়ে এই উদ্যোগ বাস্তবায়নে প্রায় ১২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় প্রকল্পের আওতায় গ্রন্থাগার, গবেষণাগার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক উপকেন্দ্র, লিফটসহ বিভিন্ন অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সক্ষমতা শক্তিশালী করা হবে। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭০ লাখ টাকা।
আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় প্রকল্পগুলোর পক্ষে প্রয়োজনীয় যুক্তি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সক্রিয় উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রকল্প দুটি এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।
গোবিপ্রবির জনসংযোগ দপ্তর থেকে গোপালগঞ্জের গণমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...