বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।
গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী এবং গোবিপ্রবির রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।
চুক্তি অনুযায়ী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল এবং কৃষি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্মের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রের অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম ও উচ্চতর গবেষণার সুযোগ গ্রহণ করতে পারবেন। এটি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষা ও বৈজ্ঞানিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী এবং কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আধুনিক গবেষণার সুযোগ-সুবিধা সীমিত থাকায় আঞ্চলিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনেক সময় বাধার সম্মুখীন হন। এই চুক্তির মাধ্যমে গোবিপ্রবির গবেষকরা দেশের প্রধানতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা অবকাঠামো ব্যবহারের সুযোগ পাওয়ায় গবেষণা ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...