বিজ্ঞাপন
আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (৩ নং গেট) সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা এডিসি রিয়াজসহ জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও হামলার সাথে জড়িত সকল পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, "এডিসি রিয়াজ হোসেন সরাসরি জুলাই বিপ্লবের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত ছিলেন। আমরা বর্তমান সরকারের কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবেদন, অভিযুক্ত এই কর্মকর্তাকে অবিলম্বে বরিশাল থেকে বদলি করে তদন্ত নিশ্চিত করা হোক।"
কর্মসূচি শেষে সাধারণ শিক্ষার্থীরা বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গিয়ে একটি স্বাক্ষরযুক্ত স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীরা এ সময় রেঞ্জ উপ-মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন এবং এডিসি রিয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত উপ-মহাপরিচালক ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণ ও হামলার নির্দেশ দিয়েছে, তাদের প্রশাসনে বহাল রেখে ন্যায়বিচার সম্ভব নয়। অবিলম্বে তদন্ত সাপেক্ষে সকল দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...