বিজ্ঞাপন
বুধবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা এলএসডি খাদ্য গুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কামরুল কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারি নির্দেশনা মেনে ধান সরবরাহের মাধ্যমে চলমান বোরো ধান সংগ্রহ কর্মসূচিকে সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং দেশের খাদ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পড়েন। সরকার সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্তির সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রকৃত কোনো কৃষক সহায়তা থেকে বঞ্চিত না হন।
সংসদ সদস্য উল্লেখ করেন, কৃষি খাতকে টেকসই ও লাভজনক করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কৃষকরাও নতুন উদ্যমে উৎপাদনে মনোযোগী হবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং সাচনা এলএসডির খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হান্নান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগের ফলে তারা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং ভবিষ্যতে কৃষিকাজে আরও আগ্রহী হয়ে উঠবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...