Logo Logo

বেরোবিতে ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির নতুন নেতৃত্বে ইসমাইল-মাহিম


Splash Image

ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন “ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহিম মুনতাসির।


বিজ্ঞাপন


শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টা এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুন্না বিশ্বাস ও রনি শর্মা। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. ফরহাদ আহমেদ সিমন, মো. রাসেল রেজা, সাগর চন্দ্র রায় ও কুমকুম স্বর্ণা মিশু।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকরামুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আরভিন ইসলাম রশিদুল, বিথী আক্তার, তারেক পাশা, নয়ন হাবিব ও আশরাফুল ইসলাম।

এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন আরিফুর ইসলাম রানা এবং সহ-কোষাধ্যক্ষ নাজমিন আক্তার দোলা। দপ্তর সম্পাদক মিনফিকুল ইসলাম মিম, সহ-দপ্তর সম্পাদক আবিদা সুলতানা রাখী ও মো. সকিব। প্রচার সম্পাদক মো. সাব্বির হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুর রশিদ এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহিম মুনতাসির বলেন, “ঠাকুরগাঁও কল্যাণ সমিতি আমার আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরু থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত আছি। এর আগে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিবছর ঠাকুরগাঁও থেকে প্রায় ৯০ জনের বেশি শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বর্তমানে এখানে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের স্বার্থে কাজ করতে চাই এবং আমাদের ঠাকুরগাঁওকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে চাই।”

তিনি আরও বলেন, “সিনিয়র-জুনিয়রের বন্ধন অটুট রেখে ঠাকুরগাঁও কল্যাণ সমিতিকে আরও শক্তিশালী করতে এবং ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, রংপুরের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।”

নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বলেন, “ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি বড় একটি অঙ্গীকার। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও জেলার ঐতিহ্য তুলে ধরতে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “মতভেদ নয়, ঐক্য ও সৌহার্দ্যের ভিত্তিতে একটি সক্রিয় ও কার্যকর জেলা সমিতি গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...