Logo Logo

বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত ও বিক্রি, নারীর ১০ হাজার টাকা জরিমানা


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তিনানী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী রোজিনা আক্তার। এতে একদিকে যেমন সরকার নির্ধারিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছিল, অন্যদিকে আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত থাকায় জননিরাপত্তা নিয়েও তৈরি হয় উদ্বেগ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুতের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে ভোক্তা অধিকার ও জননিরাপত্তার বিষয় বিবেচনায় রোজিনা আক্তারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে দাহ্য পদার্থ সংরক্ষণ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...