Logo Logo

বকশীগঞ্জে ঐতিহাসিক কুরআন দিবস পালিত


Splash Image

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কোরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবদেল ইবনে আউয়াল (আরমান)।

এছাড়াও ইসলামী ছাত্রশিবিরের বকশীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে পবিত্র কুরআনের মর্যাদা রক্ষার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে ৮ জন মুসল্লি শাহাদাত বরণ করেন। ইতিহাসের পাতায় দিনটি এক বেদনাবিধুর ও রক্তাক্ত অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, ভারতের কলকাতা হাইকোর্টে পবিত্র কুরআনের বিরুদ্ধে রিট আবেদনের প্রতিবাদে তৎকালীন সময়ে বাংলাদেশসহ মুসলিম বিশ্বে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় ১১ মে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে গুলিতে বহু মানুষ আহত হন এবং ৮ জন শহীদ হন।

বক্তারা পবিত্র কুরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানান এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...