Logo Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে নিয়ে হতাশ শিক্ষার্থীরা


Splash Image

চলমান প্রশাসনিক অস্থিরতা ও সংকটের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মামুন অর রশিদ। তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ওশানোগ্রাফি বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এ নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে হতাশা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর রয়েছে।

‎বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন,“বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা দক্ষ ও প্রশাসনিকভাবে অভিজ্ঞ একজন উপাচার্য প্রত্যাশা করেছিলাম। কিন্তু যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা মনে করি, এমন পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতা, স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।”

‎আইন বিভাগের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, ‎“নতুন ভিসির অতীত নিয়ে ইতোমধ্যে বিভিন্ন আলোচনা সামনে আসছে, যা আমাদের উদ্বিগ্ন করছে। আমরা এমন একজন ভিসি চাই, যার দেশজুড়ে সুনাম রয়েছে, শিক্ষা ও গবেষণায় অবদান আছে এবং প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।”

‎এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিও মন্ডল বলেন,“বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সামাল দিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এমন একজন ভিসি দরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করতে পারবেন। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ব্যাহত হবে।”

‎শিক্ষার্থীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে দক্ষ, গ্রহণযোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বই এখন সবচেয়ে জরুরি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...