বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান হলটিতে প্রবেশ করেন। এরপর তিনি হলের প্রশাসনিক কার্যালয় (অফিস), শিক্ষার্থীদের রিডিং রুম (পাঠকক্ষ), ডাইনিং স্পেসসহ সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক কক্ষ ঘুরে দেখেন এবং উপস্থিত আবাসিক শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপাচার্যের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান এবং শহীদ জিয়াউর রহমান হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান হলের নতুন প্রভোস্টকে শিক্ষার্থীদের জন্য একটি পড়াশোনার অনুকূল ও শিক্ষার্থীবান্ধব আবাসন পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন।
তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আবাসিক হলের বিদ্যমান সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...