Logo Logo

বর্ষসেরা ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ


Splash Image

দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫-এর চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার—ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা চৌধুরী ও নারী সাফজয়ী ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া গোলমেশিন আমিরুল ইসলাম।


বিজ্ঞাপন


সোমবার (১৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জমকালো এই আয়োজনের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

আগামী ২২ মে শুক্রবার বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পপুলার চয়েজের দৌড়ে যারা ক্রীড়াপ্রেমীদের ভোটে নির্বাচিত ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫’-এর সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ৪ জন। তারা হলেন—হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট) এবং আমিরুল ইসলাম (হকি)।

বর্ষসেরা ক্রীড়াবিদ ও পপুলার চয়েজ—এই দুই বিভাগের মূল বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন সরাসরি ঘোষণা করা হবে। আলোচনার কেন্দ্রে হামজা ও পিটার বাটলার মনোনীত তারকাদের অনেকেই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। হকি তারকা আমিরুল, ফুটবলার ঋতুপর্ণা এবং বৃটিশ কোচ পিটার বাটলারের পাশাপাশি হামজা চৌধুরী রয়েছেন ইংল্যান্ডে। অনুষ্ঠানে হামজার উপস্থিতি নিয়ে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব বলেন, "হামজার সঙ্গে আলোচনা চলছে, তবে তাঁর আসার বিষয়টি এখনো নিশ্চিত নয়।"এদিকে অনেক আলোচনা-সমালোচনার জন্ম দিলেও নারী ফুটবল দলের বৃটিশ কোচ পিটার বাটলারই পাচ্ছেন ২০২৫ সালের সেরা কোচের পুরস্কার। এ নিয়ে পুরস্কার যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ বলেন, "গত বছর পিটার বাটলারের পারফরম্যান্স ছিল অনেক উঁচুতে। তাঁর অন্য ইস্যুগুলো পর্যালোচনার মধ্যে থাকলেও মাঠের সাফল্য সেরা হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

"১১ বারের মতো পাশে স্কয়ার ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা এই আয়োজনে এবার ১৫টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। এবারও থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবার নিয়ে টানা ১১ বারের মতো এই আয়োজনের মূল পৃষ্ঠপোষকতা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের জিএম (মার্কেটিং) ড. জেসমিন জামান এবং বিএসপিএ-র বিদায়ী সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...