বিজ্ঞাপন
ভুক্তভোগী ও অভিযোগকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নাজমুল ঢালি।
অভিযোগকারী নাজমুল ঢালির ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ছাত্রদল নেতা আরিফ হোসাইন শান্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের আরসিসি সড়ক নির্মাণকাজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে নাজমুল ঢালি ভিন্নমত পোষণ করে একটি মন্তব্য করেন।
ছাত্রদল সাধারণ সম্পাদকের উক্ত ফেসবুক পোস্টের মন্তব্যে নাজমুল ঢালি লেখেন, 'এই কাজটা এমনিতেই হইতো, ক্রেডিট নেওয়ার কিছু নেই! নেক্সট দ্রুত কোন কাজের দৃশ্য দেখার অপেক্ষায় রইলাম।' মন্তব্যের জবাবে আরিফ হোসাইন শান্ত লেখেন, 'এমনিতে হওয়া আর দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা এক জিনিস নয়, ছোট ভাই। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি কাজ বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ, নির্দেশনা ও সমন্বয় প্রয়োজন হয় যেটাই এখন দৃশ্যমান হয়েছে। সবকিছুতে নেগেটিভ খোঁজার আগে একটু পজিটিভ থাকাই ভালো।'
নাজমুলের দাবি, তার মন্তব্যটি কোনোভাবেই “আগ্রাসী বা বিরোধিতামূলক” ছিল না। তবে মন্তব্য করার কিছু সময় পর ছাত্রদল নেতা আরিফ শান্ত মেসেঞ্জারে কল দিয়ে তার সাথে রূঢ় ভাষায় কথা বলেন এবং মন্তব্যটি মুছে ফেলতে বলেন। পরবর্তীতে তার এক ইমিডিয়েট সিনিয়রের মাধ্যমে যোগাযোগ করিয়েও কমেন্ট ডিলিট করার জন্য তীব্র চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি। মেসেঞ্জারে কল দিয়ে শাসানোর পর তিনি কমেন্টটি ডিলিট করতে বাধ্য হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপে নাজমুল ঢালি লেখেন, “ছাত্রদলের সেক্রেটারির একটা পোস্টে একটা কমেন্ট করছিলাম। আগ্রাসী বা বিরোধিতামূলক কমেন্ট ছিল না। এজন্য সে মেসেঞ্জারে কল দিয়ে রূঢ়লি কথাবার্তা বলছে। এমনকি আমার ইমিডিয়েট সিনিয়রের মাধ্যমে কল দিয়ে আবার কমেন্ট ডিলিট করতে বলে। একটা দলের সেক্রেটারি যদি সাধারণ একটা মন্তব্য সহ্য করতে না পারে, সেই আগের যুগের মতো আচরণ করে তাহলে এটা কি শোভনীয় হলো?”
প্রাপ্ত স্ক্রিনশট বিশ্লেষণে দেখা যায়, আরিফ হোসাইন শান্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক উন্নয়নকাজ নিয়ে উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন, যেখানে সংশ্লিষ্ট কমেন্ট করা হয়েছিল বলে অভিযোগকারী দাবি করেন।
উল্লেখ্য, ববি ক্যাম্পাসে ছাত্রদলের এই নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে বিতর্কের ঘটনা এর আগেও সামনে আসে। বিগত ২০২৩ সালে ফেসবুকে একটি পোস্টে “হা-হা” রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এক সহপাঠীকে মারধর করে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, নাজমুল ঢালির সাথে আমি কথা বলেছি। আমি তাকে বুঝিয়ে বলেছি যে, একটা কাজ দ্রুত হওয়া আর দেরিতে হওয়া আলাদা বিষয়। একটা কাজ দ্রুত গতিতে সম্পন্ন হওয়া সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো। সবকিছু নেগেটিভ চিন্তাভাবনা না করে পজিটিভ চিন্তা করা আমাদের সবার জন্য ভালো—এগুলোই তাকে আমি বলেছি। নাজমুলের সাথে আমার কোনো নেতিবাচক সম্পর্ক নেই, তার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...