বিজ্ঞাপন
গত মাসেও নয়্যার গণমাধ্যমে জানিয়েছিলেন যে, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা তাঁর নেই। কিন্তু বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নাটকীয়ভাবে মত বদলে নাগেলসমানের ডেরায় যোগ দিয়েছেন তিনি, যা জার্মান শিবিরে অভিজ্ঞতার বড় এক ভরসা জোগাবে।
কোচ নাগেলসমানের এই দলে সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনা সত্ত্বেও জায়গা ধরে রেখেছেন লেরয় সানে। এছাড়া মাঝমাঠ ও আক্রমণভাগে জার্মানির মূল শক্তি হিসেবে থাকছেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ ও কাই হাভার্টজ। স্কোয়াডে তরুণ প্রতিভা লেনার্ট কার্লের অন্তর্ভুক্তিও বেশ নজর কেড়েছে।
তবে দল ঘোষণার পাশাপাশি বড় ধাক্কাও খেয়েছে জার্মানি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ তারকা সার্জ নাব্রি। এছাড়া কোচ নাগেলসমানের চূড়ান্ত বিবেচনা থেকে বাদ পড়েছেন করিম আদেয়েমি, ক্রিস ফুহরিচ ও রবার্ট অ্যান্ডরিচ।
সবশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানির বিশ্বমঞ্চের ইতিহাসটা সুখকর নয়। ২০১৮ ও ২০২২—টানা দুই আসরেই গ্রুপ পর্ব থেকে লজ্জাজনক বিদায় নিতে হয়েছিল তাদের। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে পঞ্চমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরার মিশন জার্মানির।
বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে লড়বে জার্মানি। আগামী ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি; ৩১ মে ফিনল্যান্ড ও ৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নাগেলসমানের শিষ্যরা।
জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান ও আলেক্সান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন ও মালিক থিয়াও।
মিডফিল্ডার: জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি ও পাসকাল গ্রস।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে ও ম্যাক্সিমিলিয়ান বেয়ার।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...