Logo Logo

বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ থাকবে শপিংমল, মার্কেট ও দোকানপাট


Splash Image

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাময়িকভাবে ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ শেষ হওয়ায় আগের নিয়ম পুনর্বহাল করা হয়েছে।


বিজ্ঞাপন


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে এবং জাতীয় গ্রীডের ওপর চাপ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের ফেসবুকে দেয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এর আগে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। তবে ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল। সেই বিশেষ সময়সীমার মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (২ জুন) থেকে আবারও পূর্বের নিয়ম কার্যকর হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ড ও আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অস্থায়ী মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং অন্যান্য কর্তৃপক্ষকে এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে সময়সীমা কার্যকর হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমও সেই অনুযায়ী সমন্বয় করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...