বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্লাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আলী হাসান বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের যুবসমাজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অন্যায়, অবিচার ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সায়দাত কবির রুবেল বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলসহ সকল নেতৃবৃন্দকে নড়াইল জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি, তাদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নড়াইল জেলা যুবদল সংগঠনকে সুসংগঠিত করতে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে কাজ করে যাবে।
উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...