বিজ্ঞাপন
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি সাত ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দুই ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন। তবে এক ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
বোলিং বিভাগে বাংলাদেশের সবচেয়ে বড় সুখবর এনে দিয়েছেন তরুণ গতিতারকা নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তিনি এক লাফে ২৩ ধাপ এগিয়ে বর্তমানে ২৪ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে এখনও সেরা অবস্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যার অবস্থান অষ্টম। এছাড়া মোস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছেন।
বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের আবরার আহমেদ। ফলে এক ধাপ করে পিছিয়ে গেছেন ইংল্যান্ডের জফরা আর্চার ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, যারা এখন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন।
অলরাউন্ডারদের তালিকায় সামান্য অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিনি এক ধাপ পিছিয়ে বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং তৃতীয় স্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। পঞ্চম স্থানে অবস্থান করছেন রশিদ খান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শুরুতে পাওয়া সাফল্য বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস যেমন বাড়িয়েছে, তেমনি আইসিসি র্যাঙ্কিংয়েও এনে দিয়েছে ইতিবাচক পরিবর্তন। সামনে ধারাবাহিক ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরও উন্নতির সুযোগ রয়েছে টাইগারদের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...