বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। এ সময় তাঁরা পরস্পর কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সংকট, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত নানা উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী অবকাঠামোগত সংকট নিরসনসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।
এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর নিকট শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...