বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পাট ব্যবসায়ী ও প্লানেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান মোল্লা।
জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবু বকর সিদ্দিকের সহধর্মিণী রুবিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবীর, চরমগুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেজবাহ উদ্দিন নাহিদ, পাট ব্যবসায়ী রোজিনা সিদ্দিকী সোমা, আতাউর রহমান রুবেল মুন্সী, বিপ্লব মুন্সী ও রোমান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে লোকমান মোল্লা বলেন, “এই অঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার এমন উদ্যোগ আমরা ভবিষ্যতেও বিভিন্ন স্থানে আয়োজন করবো। এর আগে কালকিনি উপজেলার খাসেরহাট বন্দরের পাট ব্যবসায়ীদের উদ্যোগেও একটি বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র পরিচালনা করা হয়েছিল। আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা চক্ষু, গাইনি ও মেডিসিন বিষয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। কর্মসূচির প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা অত্যন্ত প্রয়োজনীয় এবং এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...