বিজ্ঞাপন
আজ সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ইতিহাস বিভাগের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। এতে মূল স্মারক বক্তা হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ সানজীদা পারভীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের ট্রাস্ট ফান্ড থেকে মেধা ও অসচ্ছলতা বিবেচনায় মোট ২৪ জন শিক্ষার্থীকে সর্বমোট ১ লাখ ৩ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মেধা ক্যাটাগরিতে ৫ জন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে জনপ্রতি ৬ হাজার টাকা ও তিনজনকে জনপ্রতি ৫ হাজার টাকা এবং সাধারণ ও অসচ্ছল ক্যাটাগরিতে ১৯ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪ হাজার টাকা করে বৃত্তির চেক দেওয়া হয়।
চেক হস্তান্তরকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এই বিশ্ববিদ্যালয়ে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)-তহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি চালু করার জন্য সংশ্লিষ্ট দাতা ও উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, এই ধরনের মহতি উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গবেষণামূলক কাজে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...