Logo Logo

গোবিপ্রবির স্বাধীনতা দিবস হলের ডাইনিংয়ে পঁচা মাছ পরিবেশনের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর স্বাধীনতা দিবস হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারের মান নিয়ে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এক শিক্ষার্থী ডাইনিং থেকে পার্সেল করে আনা খাবারে বিভিন্ন ধরনের ত্রুটি দেখতে পান বলে অভিযোগ করেছেন।


বিজ্ঞাপন


অভিযোগকারী শিক্ষার্থী শপথ সরকার জানান, খাবারের মাছের তরকারিতে প্রথমেই একটি চুল দেখতে পান তিনি। বিষয়টিকে তিনি প্রাথমিকভাবে সাধারণ ভুল হিসেবে বিবেচনা করেন। তবে পরে মাছের মাথার অংশে অস্বাভাবিক গন্ধ ও পচনের লক্ষণ লক্ষ্য করেন। পরবর্তীতে পরীক্ষা করে তিনি দেখতে পান, মাছের মাথার অংশটি সম্পূর্ণ নষ্ট ছিল।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মো. আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রবিবার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে আমরা সবসময় সচেতন। ডাইনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...