Logo Logo

কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


Splash Image

প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিষধর সাপের কামড়ে খাদিজা বেগম (২৪) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে উত্তর কোলচরি গ্রামের নিজ বাড়িতে রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন খাদিজা। এ সময় রান্নার জন্য লাকড়ি বের করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দেয়। খাদিজার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই খাদিজা বেগমের মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত (ব্রট ডেড) ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...