Logo Logo

জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে : আখতার হোসেন


Splash Image

এনসিপি সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণআন্দোলন নিয়ে যারা কটূক্তি করছে, তাদের অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।


বিজ্ঞাপন


আজ বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশেষ সেমিনারে তিনি এই দাবি জানান।

‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শিরোনামে এই গুরুত্বপূর্ণ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘বিগত দিনে এই বাংলাদেশে জবাবদিহিতার কোনো বালাই ছিল না। দেশের নির্বাচন এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছিল। জুলাইয়ে আমরা যে ঐতিহাসিক আন্দোলন করেছিলাম, তার প্রধান উদ্দেশ্য ছিল দুটি—প্রথমত, স্বৈরাচারী আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা এবং দ্বিতীয়ত, আওয়ামী কায়দা তথা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার চিরতরে বিলুপ্তি ঘটানো। হাজার হাজার মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি।’

বিএনপির ভূমিকার সমালোচনা করে আখতার হোসেন আরও বলেন, ‘রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে বিএনপি শুরু থেকেই একধরনের গড়িমসি করে আসছে, যা সেই ঐকমত্য কমিশনের আলোচনা থেকেই স্পষ্ট। ভোটের পিয়ার অনুযায়ী সংবিধানে উচ্চকক্ষ গঠন তারা মানতে চাচ্ছে না। এর পাশাপাশি নতুন বিচারিক প্রক্রিয়া, পিএসসি ও দুদক নিয়োগসহ বেশ কিছু অতি জরুরি সংস্কার মানতেও তারা নারাজ।’

জুলাই আন্দোলন নিয়ে নানা মহলের নেতিবাচক মন্তব্যের কঠোর সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘অতিদ্রুত গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কারের কাজ বাস্তবায়ন করতে হবে। বর্তমানে অনেকেই মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে প্রকাশ্যে জুলাই গণআন্দোলনকে নিয়ে কটূক্তি ও অবমাননা করছে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তাদেরও দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...